ঢাকাশুক্রবার , ৩১ জুলাই ২০২৬
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে ডিবির অভিযানে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নোয়াখালী জেলা প্রতিনিধি
জুলাই ৩১, ২০২৬ ১১:১১ পূর্বাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালীর সুধারাম মডেল থানা এলাকায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় এবং ওসি, ডিবি নোয়াখালীর সার্বিক তত্ত্বাবধানে এসআই নূরুল আলমের নেতৃত্বে একটি ডিবি দল বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সুধারাম মডেল থানার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সোনাপুর লিংক রোডের ইসলামিয়া মাদ্রাসা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে মো. আতিকুল্যা আতিক (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি সদর উপজেলার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জালিয়াল এলাকার (এলাহি বক্স মিয়া বাড়ির) বাসিন্দা। তল্লাশিকালে তার হেফাজত থেকে ১২ (বার) কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।