
নোয়াখালীতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান পরিচালনা করে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. দেলোয়ার হোসেন শাওন (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে।
সোমবার (৩ আগস্ট) রাত ৯টা ১০ মিনিটের দিকে সুধারাম থানাধীন মাইজদী বাজার কলেজ রোডের বিসমিল্লাহ টেলিকমের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, নোয়াখালী জেলার পুলিশ সুপারের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে এসআই হেলাল উদ্দিনের নেতৃত্বে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।
এ সময় মাদক ব্যবসায়ী হিসেবে সন্দেহভাজন দেলোয়ার হোসেন শাওনকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার দেলোয়ার হোসেন শাওন নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাজী কলোনি এলাকার বাসিন্দা। তার পিতা মৃত হেলাল উদ্দিন এবং মাতা পাখি বেগম।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
তথ্যসূত্র: আবু তৈয়ব মো. আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নোয়াখালী।

