ঢাকাবুধবার , ৫ আগস্ট ২০২৬
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে ডিবির অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নোয়াখালী জেলা প্রতিনিধি
আগস্ট ৫, ২০২৬ ৩:৪২ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালীতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. পারভেজ (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগষ্ট) রাত ৭টা ৫০ মিনিটের দিকে সুধারাম থানাধীন অশ্বদিয়া ইউনিয়নের কিল্লারহাট সংলগ্ন লালানগর বাইতুন নূর জামে মসজিদের উত্তরে ইউসুফের চা দোকানের সামনে সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালী জেলার পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) আশিকুর রহমানের নেতৃত্বে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন মাদক ব্যবসায়ী মো. পারভেজকে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মো. পারভেজ সুধারাম থানাধীন অশ্বদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের লালানগর (দুলাল মিয়ার বাড়ি) এলাকার মো. ফারুক ও বিবি কুলছুমের ছেলে।

ডিবি পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবাসহ গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুধারাম মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।