ঢাকাশনিবার , ২৫ জুলাই ২০২৬
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

ঢাকার হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি লক্ষ্মীপুরে গ্রেপ্তার

জহিরুল হক জহির
জুলাই ২৫, ২০২৬ ৭:৪১ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

ঢাকার ধানমন্ডি থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. জাকির হোসেন (৪০)কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী।

 

শনিবার (২৫ জুলাই) সকাল ১০টায় লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার মান্দারী পূর্ব বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মান্দারী পূর্ব বাজারের নুর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে তাকে আটক  করা হয়।

 

র‍্যাব সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত মো.জাকির হোসেন লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ৭ নম্বর বামনী ইউনিয়নের পূর্ব সাগরদী নোয়াবাড়ি এলাকার মৃত রফিক উল্লাহর ছেলে।

 

র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধানমন্ডি মডেল থানার মামলা নং-২৯ (০৬) ০৮ এবং বিশেষ দায়রা মামলা নং-০১/১৭-এর বিচার কার্যক্রম শেষে আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। তবে সাজা ঘোষণার পর তিনি দীর্ঘদিন আত্মগোপনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেপ্তার এড়িয়ে চলছিলেন।

 

র‍্যাব জানায়, পলাতক ওই সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়। একপর্যায়ে তার অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

 

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এ বিষয়ে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর কোম্পানি কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু বলেন, আদালতের রায়প্রাপ্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে। আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।