ঢাকাশুক্রবার , ২৮ এপ্রিল ২০২৩
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

কবিরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন।

admin
এপ্রিল ২৮, ২০২৩ ৩:০১ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

জহিরুল হক জহির, নোয়াখালী:

নোয়াখালীর কবিরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে।

শুক্রবার (২৮ এপ্রিল) সকালে র‌্যালির মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন এর আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৩ উপলক্ষে সারাদেশের ন্যায়, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন’ এই স্লোগানকে সামনে রেখে কবিরহাট উপজেলায় পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৩।

উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা সুলতানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কবিরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ হেলাল উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এসকে দেবনাথ। সভায় উপজেলার বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় কবিরহাট উপজেলা এলাকার হত দরিদ্র মানুষের মধ্যে যাদের বাৎসরিক আয় ১ লক্ষ টাকা এর মধ্যে এবং অসহায় দরিদ্র ও সুবিধা বঞ্চিত বিচার প্রার্থী মানুষকে সংশ্লিষ্ট আইন ও নীতিমালার আলোকে মামলায় আর্থিক সহায়তা প্রদান করা।

আইনগত অধিকার বিষয়ক জনসচেতনতা সৃষ্টি করা। উপজেলা পর্যায়ে উপজেলা লিগ্যাল এইড কমিটি এবং ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি গঠন করা।

সরকার জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার তত্ত্বাবধানে এসব কমিটি ও লিগ্যাল এইড অফিসের মাধ্যমে আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন এবং নানাবিধ আর্থ সামাজিক কারণে বিচার পেতে অসমর্থ বিচারপ্রার্থী ও শ্রমজীবী জনগণকে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান করার বিষয়ে আলোচনা করা হয়।

নোয়াখালী মিডিয়া/নিউজ