ঢাকাসোমবার , ২২ জুন ২০২৬
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে শিক্ষামন্ত্রী নোয়াখালীর নোবিপ্রবি’তে

নোয়াখালী জেলা প্রতিনিধি
জুন ২২, ২০২৬ ৭:২৪ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) এসেছেন।

সোমবার (২২ জুন) সকালে নোবিপ্রবির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০৬ সালে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন।

উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, ‘নোবিপ্রবির ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

এ সময় আরও উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. শাহজাহান (এমপি), নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম সহ শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে ৫১ জন শিক্ষক ও শিক্ষার্থীর হাতে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার ও অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে নোবিপ্রবি শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বিশ্ববিদ্যালয়ের অর্জনের ধারাবাহিকতা ধরে রেখে এটিকে আরও এগিয়ে নিতে প্রশাসন কাজ করছে।

বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হবে। পরে কোম্পানীগঞ্জে প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের কবর জিয়ারত করবেন শিক্ষামন্ত্রী।