ঢাকামঙ্গলবার , ১৪ এপ্রিল ২০২৬
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

কবিরহাটে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

কবিরহাট প্রতিনিধি
এপ্রিল ১৪, ২০২৬ ৮:২৩ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

পুরনো বছরের জীর্ণতা, গ্লানি ও শোককে বিদায় জানিয়ে শুরু হয়েছে নতুন প্রাণের উৎসব পহেলা বৈশাখ ১৪৩৩। ইতিহাস ও ঐতিহ্যের হাজার বছরের মেলবন্ধনে গড়ে ওঠা আজকের এই দিনটি উদযাপনে কবিরহাটে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে কবিরহাট উপজেলা প্রশাসন ও উপজেলা বিএনপির উদ্যোগে কবিরহাট সরকারি কলেজের সামনে থেকে একটি বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কবিরহাট বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে লোকজ সংস্কৃতির উদ্বোধন করেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য (এমপি) ফখরুল ইসলাম।

এসময় কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দীন ভুঁইয়া, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, পৌর বিএনপির আহ্বায়ক মোস্তাফিজু রহমান মঞ্জু, সদস্য সচিব বেলায়েত হোসেন খোকন, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আরাফাত রহমান হাছান,জেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ সাহাব উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক সাহাদাত হোসেন,

কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াহিদুজ্জামান বাবুল, উপজেলা পল্লী বিদ্যুতের ডিজিএম জসীম উদ্দিনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোভাযাত্রায় অংশ নেয়।