
নোয়াখালীর কবিরহাটে সড়ক দূর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো এক যুবক। সোমবার (১২ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কবিরহাট টু বসুরহাট সড়কের গলাকাটা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
নিহত, বিপ্লব চন্দ্র শীল (৩৮),কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের আলীপুর গ্রামের অর্জুন চন্দ্র শীলের ছেলে। আহত -পলাশ চন্দ্র শীল (৩৫),চট্টগ্রামের মিরসরাই এর রাজাপুর গ্রামের মন্টু চন্দ্র শীলের ছেলে। নিহত বিপ্লব চন্দ্র শীল মেটলাইফ ইন্স্যুরেন্স বসুরহাট শাখার কর্মকর্তা ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সুত্রে জানা যায়, বিপ্লব চন্দ্র শীল ও পলাশ চন্দ্র শীল কবিরহাট থেকে মোটরসাইকেল যোগে বসুরহাট যাওয়ার পথে গলাকাটা নামকস্থানে অটোরিকসাকে সাইড দিয়ে গিয়ে কভারভ্যান এর সাথে সংঘর্ষ হয়। এত তারা দুজনই গুরুত্বর আহত হয়।
স্থানীয়রা তাদেরকে উদ্বার করে প্রথমে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা গুরুত্বর দেখে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভুঞা বলেন, দূর্ঘটনার খবর শুনেছি। একজন নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আরেক জনের অবস্থাও গুরুত্বর। তারা দুজনেই মোটরসাইকেলে ছিলেন। কভারভ্যানটি পালিয়ে গেছে।

