ঢাকাশুক্রবার , ১৭ অক্টোবর ২০২৫
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে দুই দলের সংঘর্ষে আহত ১০

নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
অক্টোবর ১৭, ২০২৫ ৭:৪৭ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালীর কবিরহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির দুইগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে ককটেল বিস্ফোরণ, জামায়াতের অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছে। সংঘর্ষে এক সাংবাদিকসহ অন্তত ১০জন আহত হয়েছেন। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

এবিষয়ে শুক্রবার (১৭ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য উভয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের বৈঠক করেন। বৈঠকে শান্তিপূর্ণসহাবস্থান বজায় রাখবে বলে উভয় দলের নেতৃবৃন্দ প্রশাসনকে আশ্বস্ত করেছেন বলে নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে।

এর আগে বৃহস্পতিবার রাত ৮টার দিকে কবিরহাট বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনার জন্য শিবির ও ছাত্রদল পরস্পর পরস্পরকে দোষারোপ করেছে।

আহতরা হলো, সাংবাদিক সাইফুল ইসলাম, কবিরহাট কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিকান, কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ইয়াছিন রাব্বি, পৌরসভা ছাত্রদলের কর্মী নবেল মাহমুদ’সহ ৮-১০জন পথচারী।

জানা যায়, জামায়াত-শিবির তাদের নানা ধরনের সাংগঠনিক কার্যক্রম করতে গিয়ে সাম্প্রতিক সময়ে বিএনপি, যুবদল ও ছাত্রদলের কর্মিদের দ্বারা বাধা প্রাপ্ত হয়ে আসছিল। বৃহস্পতিবার সকালে শিবিরের আয়োজনে জামায়াতে নামাজ পড়ুয়া তরুণদের সাইকেল প্রদান অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতা আবেদ গ্রুপের কর্মীরা হামলা করে পণ্ড করে দেয়।

এর প্রতিবাদে সন্ধ্যার পর জামায়াত-শিবির করিহাট বাজারে একটি প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের করে। এসময় জামায়াতের মিছিলটি বিএনপির নেতাকর্মীদের মুখোমুখি হলে সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষের সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং জামায়াতের দলীয় অফিস ও বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৭ জনসহ কয়েকজন পথচারী আহত হয়।

সাংবাদিক সাইফুল ইসলাম জানান, সংঘর্ষের খবর পেয়ে আমি নিউজ সংগ্রহ করতে যাচ্ছিলাম। এসময় ছাত্রদলের মিছিল দেখে রাস্তার এক পাশে দিয়ে যাওয়ার সময় হঠাৎ মিছিল থেকে কয়েকজন বলে ওই সাংবাদিক ভিডিও করছে,ওরে মার।

এই বলে আমার পেছন থেকে স্টিলের রড দিয়ে মাথায়, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এসময় হামলাকারীদের হাত থেকে আমাকে ছাত্রদলের সাবেক সদস্য সচিব ইয়াছিন ফরহাদ ও ভুট্টু সহ কয়েকজন আমাকে মার্কেন্টাইল ব্যাংকের ভেতরে নিয়ে গেলে আমি প্রাণে রক্ষা পাই। পরে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নিই।

উপজেলা জামায়াতের আমীর ফখরুল ইসলাম মিলন অভিযোগ করে বলেন, কবিরহাট উপজেলায় জামায়াত ও শিবিরের বিভিন্ন কর্মসূচিতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের কর্মিরা বাধা দিয়ে আসছিল। বৃহস্পতিবার সকালে আমাদের প্রোগ্রামে হামলার প্রতিবাদে সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করার সময় বিএনপির কর্মীরা অতর্কিত হামলা করে। তারা আমাদের দলীয় অফিস তছনছ করে দিয়েছে, জামায়াত সমর্থিত কয়েকজন ব্যবসায়ীর দোকান ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।

উপজেলা বিএনপির আহ্বায়ক কারুল হুদা চৌধুরী লিটন ও কবিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জুর ব্যবহৃত মোবাইলে বার বার কল দিলেও তারা কল রিসিভ করেননি। তাই তাদের বক্তব্য নেয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা গেছে, সন্ধ্যার পর থেকে প্রায় রাত ১২টা পর্যন্ত উভয় দলের লোকজনের মধ্যে কয়েকবার সংঘর্ষের হয়েছে। খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।