ঢাকামঙ্গলবার , ২১ জুলাই ২০২৬
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

নোয়াখালী জেলা প্রতিনিধি
জুলাই ২১, ২০২৬ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

সোমবার (২০ জুলাই) রাত আনুমানিক ৮টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সুধারাম মডেল থানাধীন সোনাপুর এলাকার ইসলামিয়া রোডের শাওন হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, নোয়াখালী পুলিশ সুপারের নির্দেশনায় ও ডিবির ওসি’র সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) অনুপ চক্রবর্তীর নেতৃত্বে ডিবির একটি দল অভিযান চালিয়ে মোসাঃ ডলি আক্তার (৩৮)-কে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ডলি আক্তার নোয়াখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম করিমপুর (ঝিলিক শাহজাহানের বাড়ি) এলাকার বাসিন্দা।

এ ঘটনায় উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করা হয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।