
নোয়াখালীর বেগমগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার ওসি’র সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. আশিকুর রহমানের নেতৃত্বে ডিবির একটি দল রবিবার (১৯জুলাই) রাত ৭টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ থানাধীন চৌমুহনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গনিপুর এলাকার পোড়াবাড়ি রোডের গোফরান মঞ্জিলের সামনে অভিযান পরিচালনা করে।
অভিযানে মো. হৃদয় হোসেন (২৫) ও মো. নাফিজুল ইসলাম (২১) নামে দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত হৃদয় হোসেন বেগমগঞ্জ উপজেলার নাজিরপুর (খালপাড়) এলাকার বাসিন্দা এবং নাফিজুল ইসলাম গনিপুর এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
ডিবি সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।

