ঢাকামঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীর কবিরহাটে বাইক-পিকআপ সংঘর্ষে নিহত ২

জহিরুল হক জহির
জুন ২৩, ২০২৬ ৯:৩৩ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালীর কবিরহাট-সোনাপুর সড়কের বারিপুকুর পাড় এলাকায় মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি মোটরসাইকেল সোনাপুর থেকে আসার সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই মারা যায়।

নিহতরা হলেন, বসুরহাট পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাশেম ব্যাপারী বাড়ীর কামাল উদ্দিনের ছেলে তারেক রহমান (১৬), ও বসুরহাট পৌরসভার ৯নং ওয়ার্ড়ের করালিয়া এলাকার গফুর আলী জমাদার বাড়ীর রহমত উল্যার ছেলে জিহাদ হোসেন (২০)।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করে, এবং পিকআপ চালককে আটক করে।

স্থানীয়দের অভিযোগ, সড়কে বেপরোয়া গতি ও অসচেতন যান চলাচলের কারণে প্রায়ই এই সড়কে দুর্ঘটনা ঘটছে। তারা দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করছেন। দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

কবিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ভুইয়া বলেন, নিহতদের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।  দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও পিকআপ জব্দ করা হয়েছে। পিকআপ চালককে আটক করা হয়েছে।  ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে।