
নোয়াখালীর কবিরহাটে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় মাদকসেবীর ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত হয়েছেন।
পরিবারের অভিযোগ, মাদকের বিরুদ্ধে প্রতিবাদের কারণে তার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়।
নিহত মো. ফারুক হোসেন ওরফে শহীদ মেস্তুরী (৪৫), উপজেলার সুন্দলপুর ইউনিয়নের উত্তর সুন্দলপুর গ্রামের চৌধুরী মিয়ার ছেলে। তিনি পেশায় একজন ফার্নিচার ব্যবসায়ী ছিলেন।
বুধবার (১৫ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার তেতুল তলা বাজার সংলগ্ন পল্লীবিদ্যুতের সাবস্টেশনের পাশে এই ঘটনা ঘটে।
স্থানীয় ছাত্রদল নেতা জহির উদ্দিন জানান, হামলাকারী মাদক সেবন করে তার নিজের পিতার গায়ে হাত তোলার প্রতিবাদ করায় সে ছুরিকাঘাত করে। ছুরিকাঘাতে গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কবিরহাট উপজেলা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মাইজদী রেফার করেন, মাইজদী থেকে ঢাকা নেয়ার পথে চৌমুহনীতে তিনি মারা যান তিান।
ঘটনাস্থল থেকে ঘাতক আরশাদ হোসেন আকা (২৫) আটক কে করে পুলিশে দেয় জনগণ।
ঘটনার পর এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কবির হাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুমেল বড়ুয়া বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। একজন কে আটক করা হয়েছে। তদন্ত শেষে আইনী ব্যবস্থা নেয়া হবে।

