ঢাকামঙ্গলবার , ১৪ এপ্রিল ২০২৬
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে বৈশাখী শোভাযাত্রা ও মেলার উদ্বোধন

নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
এপ্রিল ১৪, ২০২৬ ৭:৫৫ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

পুরনো বছরের জীর্ণতা, গ্লানি ও শোককে বিদায় জানিয়ে শুরু হয়েছে নতুন প্রাণের উৎসব পহেলা বৈশাখ ১৪৩৩। হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্যের মেলবন্ধনে গড়ে ওঠা এই দিনটি উদযাপনে নোয়াখালীতে বৈশাখী শোভাযাত্রা ও লোকজ শিল্পমেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা টি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে লোকজ শিল্পমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।

শোভাযাত্রায় পুলিশ সুপার টি.এম মোশারফ হোসেন, জেলা পরিষদ প্রশাসক হারুনুর রশিদ আজাদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ফেরদৌসী বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শান্তনু কুমার দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইয়াছিন, জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো সহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়। পরে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে লোকজ শিল্পমেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।