ঢাকাবৃহস্পতিবার , ২ জুলাই ২০২৬
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

বিমানের কার্গো থেকে ১৬০টি স্বর্ণের বার উদ্ধার

নিউজ ডেস্ক
জুলাই ২, ২০২৬ ১:০২ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

ডিজিএফআইয়ের বিশেষ অভিযানে বিমানের কার্গো থেকে ১৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) পরিচালিত একটি বিশেষ অভিযানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট BG 148-এর কার্গো কম্পার্টমেন্ট থেকে ১৮.৭২০ কেজি ওজনের মোট ১৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরপরই সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়। পরে এভসেক, কাস্টমস এবং বিমান সিকিউরিটির প্রতিনিধিদের উপস্থিতিতে কার্গো কম্পার্টমেন্টে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে কার্গোর অভ্যন্তরীণ প্যানেলের ভেতরে কালো টেপে মোড়ানো অবস্থায় লুকিয়ে রাখা ১৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ১৮.৭২০ কেজি।

এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্তকরণ এবং আইনি কার্যক্রম চলমান রয়েছে।