ঢাকাশুক্রবার , ৩ জুলাই ২০২৬
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীর সেনবাগে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, কক্ষে মিলল সেনাবাহিনীর ইউনিফর্ম

সেনবাগ উপজেলা প্রতিনিধি
জুলাই ৩, ২০২৬ ২:৪২ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালীর সেনবাগ উপজেলায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে সেনবাগ থানা পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে সেনবাগ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিনন্নাগুনি গ্রামের সেনবাগ পূর্ব বাজার ব্রিজসংলগ্ন একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শামসুদ্দিনের মালিকানাধীন দুইতলা ভবনের নিচতলার উত্তর পাশের একটি কক্ষ গত ১৫ মে ২০২৬ তারিখে প্রায় ৪০ বছর বয়সী এক ব্যক্তি ভাড়া নেন।

তিনি বাড়ির মালিককে জানান, তিনি সেনবাগ পল্লী বিদ্যুতে চাকরি করেন এবং পরে পরিবার নিয়ে সেখানে বসবাস করবেন।

তবে এরপর থেকে তিনি একাই ওই কক্ষে বসবাস করছিলেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুরে তিনি একটি হোটেলে খাবার খেয়ে নিজ কক্ষে ফিরে মেঝেতে শুয়ে ছিলেন।

রাতে বাড়ির মালিক কক্ষের দরজা খোলা দেখতে পেয়ে তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে আশপাশের লোকজনকে খবর দিলে বিষয়টি পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

তবে তাৎক্ষণিকভাবে মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। কিন্তু কক্ষ তল্লাশি করে একটি কালো রঙের ব্যাগ থেকে সেনাবাহিনীর একটি ইউনিফর্ম এবং “ফরহান” নাম লেখা একটি নেমপ্লেট উদ্ধার করা হয়েছে।

পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।