ঢাকাবৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৬
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

লরি চাপায় বাবার মৃত্যুর ৬ দিন পর ছেলেরও মৃত্যু

নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ৪:১৯ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

ঘাতক লরি কেড়ে নিল দুটি তাজা প্রাণ। গত ২০ ফেব্রুয়ারি সকালে নোয়াখালীর কবিরহাটে তেলবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়লে ঘটনাস্থলেই নিহত হয়েছিলেন সার ব্যবসায়ী সফিকুর রহমান (৬০)।

সেই দুর্ঘটনায় গুরুতর আহত  হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছিলেন তার ছোট ছেলে সাইদুর রহমান (২০)। অবশেষে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

গত  ২০ ফেব্রুয়ারি শুক্রবার সকালে কবিরহাট উপজেলার বানদত্ত ট্রান্সমিটার এলাকায় সোনাপুর থেকে আসা একটি তেলবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি দোকানে ঢুকে পড়ে। ঘটনাস্থলেই সফিকুর রহমান নিহত হন এবং তার ২ ছেলে গুরুতর আহত হন।

নিহত সাইদুর রহমান নোয়াখালী সরকারি কলেজের অনার্স শিক্ষার্থী এবং ছাত্রদল কর্মী ছিলেন। দুর্ঘটনার পর তাকে দ্রুত মাইজদী হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে ৬ দিন আইসিইউতে (ICU) জীবনের সাথে লড়াই করে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় তিনি মৃত্যুবরণ করেন।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.নিজামুল উদ্দিন ভুঁইয়া জানান, সড়ক পরিবহন আইনে এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ঘাতক লরিটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে।

লরি চালককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। কয়েক দিনের ব্যবধানে বাবা ও ছেলের এমন মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারটি এখন পুরোপুরি দিশেহারা।