ঢাকাবৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. কবিরহাট
  9. কৃষি ও কৃষক
  10. কোম্পানীগঞ্জ
  11. খেলাধুলা
  12. চাকুরি
  13. চাটখিল
  14. চাঁদপুর
  15. জাতীয়

‎নোয়াখালীর কবিরহাটে সংসদ নির্বাচন উপলক্ষে যৌথ বাহিনীর মহড়া

নোয়াখালী জেলা প্রতিনিধি
ফেব্রুয়ারি ৫, ২০২৬ ১:৪৮ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নোয়াখালী ৫ আসন কবিরহাট উপজেলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে যৌথ বাহিনী মাঠে নেমেছে। সারা দেশে ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে কবিরহাট উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) সকাল ০৮ টা থেকে মেজর ওয়াসিম ও মেজর সানজিদার নেতৃত্বে কবিরহাট উপজেলা ভবনের  সামনে থেকে শুরু হয়ে কবিরহাট পৌরসভা, অশ্বদিয়া, নেয়াজপুর সহ  বিভিন্ন এলাকায় মহড়া পরিচালিত হয়। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী  বিজিবি, এসে আই এফ, পুলিশ ও সাংবাদিক বৃন্দ  মহড়ায় অংশ নেন।

মহড়ার পাশাপাশি যৌথ বাহিনীর সদস্য ভোটারদের ভোট কেন্দ্রে  যাওয়ার জন্য উৎসাহিত প্রধান করে বলেন, নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটারদের ভোট প্রয়োগের জন্য উৎসাহিত করুন এবং আপনারা নির্ভয়ে কেন্দ্রে যাবেন। আমরা আপনাদের পাহারায় আছি আপনারা কোনরকম ভয় পাবেননা, নির্ভয়ে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
এসময় ভোটারদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে যৌথ বাহিনীর সদস্যরা ভোটকেন্দ্রের আশেপাশে টহল দেন এবং সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করেন। সম্ভাব্য যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতির ধারাবাহিকতায় তাৎক্ষণিক পদক্ষেপের মহড়া দেওয়া হয়।

‎কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে সরকার। কোনো সমস্যা দেখা দিলে দ্রুত সময়ের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী সকল প্রকার পরিস্থিতি মোকাবিলা করবে, এজন্য জনগণকে সজাগ থেকে যেকোনো সমস্যার জন্য যৌথ বাহিনীর সহযোগিতা নেওয়ার পরামর্শ দেন