ঢাকাশুক্রবার , ২৩ জানুয়ারি ২০২৬
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. কবিরহাট
  9. কৃষি ও কৃষক
  10. কোম্পানীগঞ্জ
  11. খেলাধুলা
  12. চাকুরি
  13. চাটখিল
  14. চাঁদপুর
  15. জাতীয়

নোয়াখালীর কবিরহাটে বিএনপি নেতা-কর্মীদের মিথ্যা মামলায় জড়ানোর প্রতিবাদে মানববন্ধন

জহিরুল হক জহির
জানুয়ারি ২৩, ২০২৬ ৮:৫৩ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালীর কবিরহাটে গণপিটুনিতে নিহত মিজানুর রহমান রনি (৩৫) হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বিএনপির নেতা-কর্মিদের মিথ্যা হত্যা মামলায় জড়িয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের কালির বাজারে এলাকাবাসী ও বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকার প্রায় ৫ শতাধিক নারী-পুরুষ অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, কালিরহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি জাকির হোসেন, সদর নরোত্তমপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবদুর রহিম, আলাবক্স জামে মসজিদের প্রেস ইমাম আব্দুল কাদের সাকের, শ্রীশ্রী দক্ষিণ কালী মন্দিরের কোষাধ্যক্ষ বাবু গোরঙ্গ গোস্বামী, প্রবাসী ব্যবসায়ী মো.শাকিল,এ ছাড়াও কয়েকজন ভুক্তভোগী বক্তব্য রাখেন।

কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, হত্যা, ডাকাতি সহ ৬ মামলার আসামি রনি গণপিটুনিতে নিহত হওয়ার ঘটনায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিএনপির নিরীহ নেতা-কর্মিদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে। তারা অবিলম্বে এসব মামলা প্রত্যাহার এবং ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানান। এসময় তারা নিহত মিজানুর রহমান রনির বিভিন্ন অপকর্মের দেন।