ঢাকাসোমবার , ২৯ ডিসেম্বর ২০২৫
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. কবিরহাট
  9. কৃষি ও কৃষক
  10. কোম্পানীগঞ্জ
  11. খেলাধুলা
  12. চাকুরি
  13. চাটখিল
  14. চাঁদপুর
  15. জাতীয়

কারিগরি শিক্ষার মাধ্যমে নোয়াখালী-৫ আসনের বেকারদের কর্মসংস্থানের উদ্যোগ নেব: ফখরুল ইসলাম

জহিরুল হক জহির
ডিসেম্বর ২৯, ২০২৫ ৯:০৫ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালী-৫ (কবিরহাট-কোম্পানীগঞ্জ ও আংশিক সদর) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মো.ফখরুল ইসলাম বলেছেন, নির্বাচিত হলে তিনি কারিগরি শিক্ষার মাধ্যমে এলাকার বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম এর নিকট মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমার এলাকা উপকুলীয় এলাকা, নদী ভাঙন-বন্যা ও জলোচ্ছাস এর সাথে লড়াই করে এসব এলাকার মানুষকে বসবাস করতে হয়। পরিকল্পিত ভাবে নদী ও খাল খনন করে মানুষের দূর্ভোগ দুরতে চেষ্টা করবো।

তিনি আরো বলেন, এই আসনের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। এই এলাকার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়, কিন্তু এখানকার মানুষ গ্যাস সংযোগ পায়নি। নির্বাচিত হলে সবার আগে অবহেলিত জনগণের ঘরে ঘরে গ্যাস সংযোগ পৌঁছে দেওয়া হবে। এর আগে কোম্পানীগঞ্জ-কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নিকট মনোনয়নপত্র জমা দেন তিনি।

এ সময় কোম্পানীগঞ্জ-কবিরহাট উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে দুপুরে জেলার নেত্রীবৃন্দদেরকে নিয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম এর নিকট মনোনয়নপত্র জমা দেন।