ঢাকামঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীর কবিরহাটে মহান বিজয় দিবস উদযাপন

নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
ডিসেম্বর ১৬, ২০২৫ ৯:৩৫ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালীর কবিরহাটে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপান করা হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) কবিরহাট সরকারি কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির পর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পূদম পুষ্প চাকমা।

পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা সংসদ,কবিরহাট থানা পুলিশ, পৌরসভা,কবিরহাট সরকারি কলেজ, ফায়ার সার্ভিস, কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাংবাদিক সংগঠন, পল্লী বিদ্যুৎ সমিতি, উপজেলা শিক্ষক সমিতি, উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা’সহ বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

বিজয় দিবসে দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচীর অংশ হিসাবে সকাল ৯ টায় উপজেলা প্রাঙ্গণে কুচকাওয়াজ, চারু-কারু ও উপজেলার সরকারী-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পিঠা উৎসবের আয়োজন করে। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী অফিসার পূদম পুষ্প চাকমা সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন, কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নিজাম উদ্দিন ভূঁঞা, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।