ঢাকাবুধবার , ২৬ নভেম্বর ২০২৫
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

‎নোয়াখলীর কবিরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ অনুষ্ঠিত

জহিরুল হক জহির
নভেম্বর ২৬, ২০২৫ ৩:৩৯ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি”—এ স্লোগান নিয়ে নোয়াখালীর কবিরহাট উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হলো জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫। এ বছরের আরেকটি প্রধান স্লোগান ছিল—“আমিষেই শক্তি, আমিষেই মুক্তি”।

‎বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ, এন, ও) পূদম পুস্প চাকমা। র্যালীর মাধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজনে স্থানীয় খামারি, উদ্যোক্তা, সাংবাদিক ও নানা বয়সী দর্শনার্থীদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল।

উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. শাহজালাল মোঃ ইউনুছ এর সভাপতিত্বে প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পূদম পুষ্প চাকমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি অফিসার মো: শামস্-এ-আরিফিন,  এবং কবিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন মিয়া।

‎প্রদর্শনীতে দেশীয় জাতের গরু, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি, কবুতরসহ বিভিন্ন প্রজাতির পশুপাখি স্থান পায়। পাশাপাশি আধুনিক প্রযুক্তিভিত্তিক দুগ্ধ উৎপাদন, রোগ প্রতিরোধ, কৃত্রিম প্রজনন, খামার ব্যবস্থাপনা ও পুষ্টি উন্নয়ন সংক্রান্ত স্টল আকর্ষণ করে দর্শনার্থীদের।

‎অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাতে প্রযুক্তিনির্ভর উন্নয়ন এখন সময়ের দাবি। দেশীয় জাত সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধি পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করে। সরকার খামারি-বান্ধব বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে—এ ধরনের প্রদর্শনী মাঠপর্যায়ে তার সুফল ছড়িয়ে দেবে।

‎খামারিরা জানান, প্রদর্শনীতে নতুন প্রযুক্তি, রোগ প্রতিরোধ ব্যবস্থা ও আধুনিক খামার ব্যবস্থাপনা সম্পর্কে জানা তাদের জন্য অত্যন্ত উপকারী হয়েছে। ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও সম্প্রসারিত হলে প্রাণী সম্পদ খাত আরও এগিয়ে যাবে বলে তারা আশা প্রকাশ করেন।