
প্রায় দেড় বছর ধরে দেখা যাচ্ছে, কবিরহাটে রাজনৈতিক প্রোগ্রামকে কেন্দ্র করে সাংবাদিকদের সাথে বৈষম্য ও অশোভনীয় আচরণ করছে কিছু রাজনৈতিক দলের নেত্রীবৃন্দ।
এই প্রেক্ষাপটে নোয়াখালীর কবিরহাট উপজেলায় কর্মরত সাংবাদিকরা আজ মঙ্গলবার (১১ নভেম্বর) থেকে সকল রাজনৈতিক প্রোগ্রাম বয়কটের সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে গতকাল সোমবার ১০ নভেম্বর সন্ধ্যায় কবিরহাট মফস্বল সাংবাদিক ফোরাম এর কবিরহাট শাখা অফিসে এনটিভি অনলাইন/ডিজিটাল প্রতিনিধি মো.আবদুল্যাহ চৌধুরীর সঞ্চালনায় একটি জরুরী বৈঠকের মাধ্যমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
ওই জরুরী বৈঠকে উপস্থিত ছিলেন, দৈনিক যুগান্তর, আমাদের সময়, সকালের সময়, মানব জমিন, ইনকিলাব, জনবানী, আলোকিত প্রতিদিন, মুভি বাংলা টিভি, বাংলানিউজ, নোয়াখালী প্রতিদিন, দৈনিক দিশারী, নয়া পৃথিবী, চ্যানেল নোয়াখালী, অনলাইন নিউজ গণমাধ্যম ২৪, কবিরহাট টুডে সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স এবং অনলাইন মিডিয়ার জেলা-উপজেলা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় আলোচনা ক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়, যে কবিরহাট উপজেলায় কোন রাজনৈতিক প্রোগ্রামে পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কোনো সাংবাদিক অংশগ্রহণ করবেনা।
সাংবাদিকদের পক্ষ থেকে অনুষ্ঠানের সভাপতি মোঃ রেজাউল করিম বলেন, “আমরা রাজনৈতিক প্রোগ্রামে অংশগ্রহণ করবোনা, কিন্তু অন্য সকল সংবাদ সংগ্রহ ও প্রচার-প্রকাশ অব্যাহত থাকবে। আমাদের এই সিন্দান্তের মূল লক্ষ্য হলো সাংবাদিকদের সম্মান নিশ্চিত করা এবং জনগণের নিকট সঠিক তথ্য পৌঁছে দেওয়া।”
এসময় সাংবাদিকরা আশা প্রকাশ করে বলেন, সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ ভবিষ্যতে সাংবাদিকদের সম্মান নিশ্চিত করবেন। যাতে এই উপজেলার সকল সংবাদ জনগণের কাছে পৌছাতে পারি আমরা।
উলেখ্য, কবিরহাট উপজেলার সাংবাদিকরা গত প্রায় দেড় বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন সমাবেশ, মানববন্ধন, সংবাদ সম্মেলন’সহ বিভিন্ন প্রোগ্রামের সংবাদ সংগ্রহ ও প্রচার-প্রকাশ করতে গিয়ে বিভিন্ন ভাবে অবহেলীত হয়েছেন। তারই ধারাবাহিকতায় সাংবাদিকরা রাজনৈতিক সকল সংবাদ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে।

