ঢাকারবিবার , ৯ নভেম্বর ২০২৫
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. কবিরহাট
  9. কৃষি ও কৃষক
  10. কোম্পানীগঞ্জ
  11. খেলাধুলা
  12. চাকুরি
  13. চাটখিল
  14. চাঁদপুর
  15. জাতীয়

‎নোয়াখালীর নতুন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান ‎

নোয়াখালী জেলা প্রতিনিধি
নভেম্বর ৯, ২০২৫ ৪:১৫ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালী জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে আহমেদ কামরুল হাসানকে পদায়ন করা হয়েছে।

‎শনিবার (৮ নভেম্বর) মধ্যরাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়।

‎প্রজ্ঞাপন অনুযায়ী, জুলাই বিপ্লবের পর বাগেরহাটের জেলা প্রশাসক হিসেবে যোগ দেন আহমেদ কামরুল হাসান। এর আগে, তিনি অর্থ বিভাগে উপসচিব ছিলেন।

‎বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৫তম ব্যাচের এই কর্মকর্তা ২০০৬ সালে সহকারী কমিশনার হিসেবে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগ দেন। কর্মজীবনে তিনি চট্টগ্রাম, জনপ্রশাসন মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, রেলপথ মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন ও আইসিটি বিভাগে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া, আলমডাঙ্গা উপজেলার ইউএনও ছিলেন তিনি।

‎ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা ও মানবসম্পদ ব্যবস্থাপনায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। পরে নরওয়ে সরকারের বৃত্তিতে NSU থেকে Public Policy and Governance-এ মাস্টার্স এবং ঢাবি থেকে আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্ক ও পরিবেশ অর্থনীতিতে আরও দুটি স্নাতকোত্তর ডিগ্রি নেন।

‎ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত, স্ত্রী বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা এবং তাদের তিন পুত্র সন্তান রয়েছে।

‎অন্যদিকে নোয়াখালীর বর্তমান জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব হিসেবে প্রদায়ন করা হয়েছে।

‎জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দক্ষতা, অভিজ্ঞতা ও প্রশাসনিক কাঠামোর ভারসাম্য বিবেচনায় এই বদলি ও পদায়ন করা হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসকরা দ্রুতই তাদের নিজ নিজ কর্মস্থলে যোগ দেবেন।