ঢাকামঙ্গলবার , ২২ জুলাই ২০২৫
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

সচিবালয়ের গাড়ি ভাঙচুর, পুলিশের লাঠিচার্জ

নিজস্ব প্রতিনিধি
জুলাই ২২, ২০২৫ ১০:৫০ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা গেট ভেঙে ও দেয়াল টপকে সচিবালয়ে প্রবেশ করেছে। এসময় পুলিশ ও সেনা সদস্যরা তাদেরকে ঠেকানোর চেষ্টা করলে সংঘর্ষ বাধে।

মঙ্গলবার (২২ জুলাই) শত-শত শিক্ষার্থী সচিবালয়ের ভেতরে প্রবেশ করে গাড়ি ভাঙচুর করে। এছাড়া এলজিআরডি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনেও ভাঙচুর চালানো হয়।

এসময় সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এর আগে, দুপুরে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের সামনে আসে শিক্ষার্থীরা। সচিবালয়ে প্রবেশের এক নম্বর গেটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে তারা। এতে গুলিস্তান জিরো পয়েন্টের সড়ক বন্ধ হয়ে যায়।

সোমবার ২১ জুলাই দুপুরে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর ফাইটার জেট বিধ্বস্তের ঘটনায় ব্যাপক প্রাণহানি ঘটে। সবশেষ তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। ওই ঘটনায় আহত  হয় দেড় শতাধিক মানুষ। এ অবস্থার মধ্যে আজ  মঙ্গলবার চলমান এইচ,এস,সি ও সমমানের কয়েকটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু সরকারের পক্ষ থেকে রাতে জানানো হয়, মঙ্গলবারের পরীক্ষা স্থগিত থাকবে।

বিক্ষোভকারীরা জানান, অনেক সমালোচনার পর পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত আসে গভীর রাতে। এই সিদ্ধান্ত আগে কেন নেওয়া হলো না, এমন প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করে তারা। তাদের দাবি, গভীর রাতে এই সিদ্ধান্ত আসায় অনেক শিক্ষার্থী বিভ্রান্ত হয়েছে। তারা এই তথ্য জানতেই পারেনি। ফলে অনেকে আজ  পরীক্ষা কেন্দ্রে চলে গেছে !

বিষয়টি নিয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি.আর. আবরারের ওপর ক্ষোভ প্রকাশ করে তার পদত্যাগ দাবি করে শিক্ষার্থীরা। এছাড়াও মাইলস্টোন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা যে ৬টি দাবির কথা জানিয়েছে সেগুলোও তুলে ধরেছে তারা। এর আগে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনের গোলচত্বরে সকাল ১০টা থেকে জমায়েত হয় শত-শত শিক্ষার্থী।

মুহূর্তেই মিছিল আর প্রতিবাদে মুখর হয়ে উঠেছে চারপাশ। একদিন আগে তাদের কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানি ও আহতের ঘটনায় শোকাহত শিক্ষার্থীরা ৬ দফা দাবি জানায়।

এর মধ্যে বেলা সাড়ে ১১টার দিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে যান আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সি,আর আবরার। সেখানে তারা শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন।