ঢাকাবুধবার , ১৮ জানুয়ারি ২০২৩
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীর কবিরহাটে সেতুমন্ত্রীর পক্ষে শীতবস্ত্র বিতরণ।

admin
জানুয়ারি ১৮, ২০২৩ ১০:৪৪ অপরাহ্ণ
Link Copied!

Spread the love
জহিরুল হক জহির, নোয়াখালী:
নোয়াখালীর কবিরহাটে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষ থেকে অসহায়, হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলার কবিরহাট পৌরসভা অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোহম্মদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান এই কর্মসূচির উদ্বোধন করেন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান বলেন, প্রতি বছরের ন্যায় ওবায়দুল কাদেরের নিজ নির্বাচনী এলাকার কবিরহাট উপজেলার ৭ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার অসহায়, হতদরিদ্র শীতার্তদের জন্য তিনি ১২,০০০ শীতবস্ত্র (কম্বল) পাঠিয়েছেন।
আমরা সকল ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মির মাধ্যমে প্রকৃত অসহায় মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেছি।
এ সময়, উপজেলা যুবলীগ, ছাত্রলীগ সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন নেতা-কর্মি উপস্থিত ছিলেন।
নোয়াখালী মিডিয়া/নিউজ