ঢাকারবিবার , ১৬ জুন ২০২৪
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীর কবিরহাটে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল ৩৫০০ পরিবার

কবিরহাট প্রতিনিধি
জুন ১৬, ২০২৪ ৩:২০ অপরাহ্ণ
Link Copied!

Spread the love
নোয়াখালীর কবিরহাটে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে ৩ হাজার ৫শত ‍অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।  ঈদের আগে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চাল পেয়ে খুশি পরিবারগুলো।
শনিবার (১৫ জুন) সকাল ৯টায় কবিরহাট পৌরসভা কার্যালয়ে এই চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র জহিরুল হক রায়হান।
এ সময় উপস্থিত ছিলেন, কবিরহাট পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রতন, পৌরসভা আওয়ামী লীগের সদস্য ও ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী মামুনুল হক মামুন প্রমূখ।
মেয়র জহিরুল হক রায়হান বলেন,  গরিব ও অসহায় পরিবারের সদস্যরা যেন স্বস্তিতে ঈদ উদযাপন করতে পারেন সে লক্ষ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ভিজিএফের ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। ঈদের আগে চাল পেয়ে খুশি স্থানীয় বাসিন্দারা।