ঢাকারবিবার , ৯ জুন ২০২৪
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীর সুবর্ণচরে বারি তিল-৪ এর উপর মাঠ দিবস পালিত 

সুবর্ণচর প্রতিনিধি
জুন ৯, ২০২৪ ১২:০২ পূর্বাহ্ণ
Link Copied!

Spread the love

মোহাম্মদ ছানা উল্যাহ (সুবর্ণচর) নোয়াখালী >>>

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত বারি তিল-৪ এর উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে নোয়াখালীর সুবর্ণচরে। শনিবার (৮ই জুন) সকাল ১০ টার সময় চর জুবলি ইউনিয়নে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। 

নোয়াখালীর সুবর্ণচরে বারি তিল-৪ এর উপর মাঠ দিবস পালিত 

বৈজ্ঞানিক সহকারী মোঃ আবুল হোসেনের সঞ্চালনায় প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শহিদুল ইসলামের সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক এস এ সি পি ডক্টর পরিমল চন্দ্র সরকার।

নোয়াখালীর সুবর্ণচরে বারি তিল-৪ এর উপর মাঠ দিবস পালিত 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা প্রশিক্ষণ কর্মকর্তা  ডি এ ই মোঃ সহিদুল ইসলাম, উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মিয়া মোহাম্মদ বশির ও বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ সাদিকুর রহমান (গাজীপুর)।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অপ্রচলিত তৈল জাতীয় ফসল রবি ফসল উত্তোলনের পরপরই জমিন পতিত না রেখে তিল চাষ করলে কৃষক লাভবান হতে পারে। বক্তাদের ব্যাপক যুক্তিসংগত উপস্থাপনের ফলে উপস্থিত কৃষক-কৃষানীরা আগামী বছর থেকে তিল চাষ করবেন বলে উপস্থিত কর্মকর্তাদের জানান।