ঢাকাশুক্রবার , ১৮ নভেম্বর ২০২২
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

জেলেদের জালে ৭ মণ ওজনের শাপলাপাতা মাছ, ৫০,০০০ টাকায় বিক্রি।

admin
নভেম্বর ১৮, ২০২২ ১০:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় গভীর সাগরে ধরা পড়ছে ৭ মণ ওজনের ‘শাপলাপাতা’ মাছ। মাছ টি ৫০,০০০ টাকায় বিক্রি করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার হরণী ইউনিয়নের চেয়ারম্যান ঘাটের মেঘনা ফিসিং এজেন্সিতে মাছ টি বিক্রি করা হয়।

মাঝি বলেন, আমি দীর্ঘদিন ধরে সাগরে মাছ ধরি, আগে কখনো শাপলাপাতা মাছ পাইনি। এই প্রথমবার এত বড় মাছ আমার জালে ধরা পড়েছে। আমি চেয়ারম্যান ঘাটের মেঘনা ফিশিং এজেন্সির মাধ্যমে ৫০ হাজার টাকায় মাছটি বিক্রি করেছি।
মেঘনা ফিশিং এজেন্সির ম্যানেজার মো. হাবিব ভূঁইয়া বলেন, নিলামে অনেক ব্যাপারি অংশগ্রহণ করেন। ব্যাপারি মানিক সওদাগরের কাছে ৭ মণ ওজনের মাছটি ৭,০০০ টাকা মণ ধরে ৫০,০০০ টাকায় বিক্রি করা হয়েছে।

হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. খোরশেদ আলম বলেন, সমুদ্রে মাছটি পাওয়া যায়। বাজারে মাছটির চাহিদা রয়েছে। এই সামুদ্রিক মাছটিকে স্থানীয়ভাবে হাউস মাছ বলা হলেও এর নাম রেফিন ফিস বা স্টিং ফিস। তবে এটি শাপলাপাতা মাছ নামেই পরিচিত।

নোয়াখালী মিডিয়া/নিউজ