ঢাকামঙ্গলবার , ২ এপ্রিল ২০২৪
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

ভাসানচরের রোহিঙ্গাদের মাঝে পুলিশের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

হাতিয়া প্রতিনিধি
এপ্রিল ২, ২০২৪ ৮:৩১ অপরাহ্ণ
Link Copied!

Spread the love
পবিত্র মাহে রমজানে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে আশ্রিত রোহিঙ্গাদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ পুলিশ।
মঙ্গলবার (২ এপ্রিল) ভাসানচরের আশ্রয়ণ প্রকল্প-৩ এর ৯ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহযোগীতায় রোহিঙ্গাদের মাঝে ইফতার সামগ্রী হিসেবে চাল, ডাল, ছোলা, চিনি ও সয়াবিন তৈল বিতরণ করা হয়।
ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশের ৯ এপিবিএন’র অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন এন্ড ইন্টেলিজেন্স) মো. নুরুল আফছার ভূঁইয়া ও রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার এ.কে.এম ফসিহুর রহমান প্রমূখ।
মাহে রমজানে ভাসানচরের গরিব ও দুস্থ রোহিঙ্গারা ইফতার ও খাদ্য সামগ্রী পেয়ে আনন্দে উদ্ভাসিত হয়ে বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।