ঢাকাসোমবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৪
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

বিএনপিকে খেসারত দিতে হবে : সেতুমন্ত্রী কাদের

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৬, ২০২৪ ৬:০৪ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় নির্বাচনে বিএনপি না এসে যে ভুল করেছে, উপজেলা নির্বাচনে না আসলে জাতীয় নির্বাচনের মতো সেই ভুলের খেসারত দিতে হবে বিএনপি’কে।

 

সোমবার (২৬ ফেব্রুয়ারী) বিকালে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জে উনার মায়ের মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ-দোয়া ও মেজবাণী অনুষ্ঠান শেষে গণমাধ্যম কর্মিদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, উপজেলা নির্বাচন আমরা সবার জন্য উন্মুক্ত রেখেছি। এবারের জাতীয় নির্বাচনেও নৌকা মার্কা ছিল, এর বাহিরে যারা স্বতন্ত্র নির্বাচন করতে চেয়েছে তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে।

বিএনপিকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, ২৮ তারিখে তারা যেভাবে বিএনপি পালিয়ে গেছে, আবারো ওই রকম কিছু করতে গেলে তাদেরকে পালাতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী-২ আসনের সাংসদ আলহাজ্ব মোরশে আলম, নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান প্রমূখ।