
সারা দেশের ন্যায় আজ বৃহস্পতিবার (১৫ফেব্রুয়ারী) থেকে নোয়াখালীতে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষা।
নোয়াখালীতে এ পরীক্ষায় অংশ নিচ্ছে ৪৩ হাজার ৭৫১ জন পরীক্ষার্থী। এর মধ্যে এসএসসি তে ৩২ হাজার ৩৯৪ জন, দাখিলে ৯ হাজার ৫১৯ জন, এসএসসি ভোকেশনালে ১হাজার ৩৮ জন।
মোট ৭৫টি কেন্দ্রে এক যোগে শুরু হয় এই পরীক্ষা।
এসব তথ্য নিশ্চিত করেন জেলা শিক্ষা কর্মকর্তা নুর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর। শিক্ষা কর্মকর্তা বলেন, আজ বাংলা বিষয়ের পরীক্ষা দিয়ে শুরু হয়েছে, শেষ হবে ১২ মার্চ ।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নোয়াখালী সদর উপজেলায় এসএসসি পরীক্ষার্থী ৫ হাজার ৯০৩জন, দাখিলে ১ হাজার ৪৫৯ জন, এসএসসি ভোকেশনাল ৪৭৫ জন।
কবিরহাট উপজেলায় এসএসসিতে ২ হাজার ৫৪৩ জন, দাখিলে পরীক্ষার্থী ৬৯২ জন, এসএসসি ভোকেশনাল ৬৬ জন।
কোম্পানীগঞ্জ উপজেলায় এসএসসিতে ২ হাজার ৮১৬ জন, দাখিলে ১ হাজার ৩২ জন, এসএসসি ও দাখিল ভোকেশনাল ১৯৭ জন।
সেনবাগে উপজেলায় এসএসসিতে ২ হাজার ৮২৮ জন, দাখিলে ১হাজার ১৬জন,এসএসসি ও দাখিল ভোকেশনাল ১৮৭ জন।
চাটখিল উপজেলায় এসএসসিতে ২ হাজার ৬জন এবং দাখিলে ৭২৫ জন, এসএসসি ও দাখিল ভোকেশনাল ২৭৪ জন।
সোনাইমুড়ী উপজেলায় এসএসসি পরীক্ষার্থী ৩হাজার ৭৪৮ জন, দাখিলে ৯৮২ জন, এসএসসি ও দাখিল ভোকেশনাল ২০ জন।
হাতিয়া উপজেলায় এসএসসি পরীক্ষার্থী ২হাজার ৭১৭ জন, দাখিলে পরীক্ষার্থী ৯৪২ জন, এসএসসি ও দাখিল ভোকেশনালে ৯৯ জন।
সুবর্ণচর উপজেলায় এসএসসিতে ২ হাজার ৫৫৫ জন, দাখিলে ৮২৩ জন, এসএসসি ভোকেশনাল ১৩১ জন।
বেগমগঞ্জ উপজেলায় ৬হাজার ৪৫৫ জন এসএসসি পরীক্ষার্থী হাজার জন, দাখিলে ১হাজার ৭৪৮ জন, এসএসসি ও দাখিল ভোকেশনালে ৩৮৯ জন পরীক্ষায় অংশগ্রহণ করার কথা রয়েছে।

