ঢাকামঙ্গলবার , ১৮ অক্টোবর ২০২২
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে শহীদ শেখ রাসেলের জন্মদিন পালিত।

admin
অক্টোবর ১৮, ২০২২ ৯:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালী প্রতিনিধি:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষ্যে নোয়াখালীতে আলোচনা সভা, দোয়া ও কেক কাটা এবং র‌্যালি সহ নানান কর্মসূচীর মধ্যে দিয়ে দিবস টি পালিত হয়েছে।

 

 

মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ১০ টায় নোয়াখালী পৌরসভার উদ্যোগে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্মআহবায়ক মো. শহিদ উল্যাহ খান সোহেল। এর আগে শেখ রাসেল এর প্রতীকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পৌর মেয়র ও কর্মকর্তা এবং কাউন্সিলররা। এছাড়া জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বর্ণাঢ্য র‌্যালি করেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী একরামুল হক সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান।

নোয়াখালী মিডিয়া/নিউজ