ঢাকাশনিবার , ১২ আগস্ট ২০২৩
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে বেশী দামে ডিম বিক্রি করায় ৪ ব্যবসায়ীকে জরিমানা  

নোয়াখালী জেলা প্রতিনিধি
আগস্ট ১২, ২০২৩ ৯:৫২ অপরাহ্ণ
Link Copied!

Spread the love
নোয়াখালী জেলা প্রতিনিধি >>> নোয়াখালীতে মুরগির ডিমের দাম লাগামহীন দামে বিক্রি হচ্ছে। ডিমের বাজার নিয়ন্ত্রণে মাঠে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (১২ আগস্ট) দুপুরের দিকে জেলার চৌমুহনী বাজারে দাম নিয়ন্ত্রণে অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওছার মিয়া।
ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয় সূত্রে জানা গেছে, ডিমের বাজার ও কাঁচা বাজারের দাম নিয়ন্ত্রণে শনিবার দুপুরে জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে এ অভিযান চালানো হয়।
অভিযানে দেখা যায়, এক পিস ডিম ১২ টাকা ৫০পয়সা নেওয়ার কথা থাকলে ১৩ টাকা ৫০ পয়সা নিচ্ছে দেলোয়ার এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান।
অপরদিকে, বেশি দামে বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করার প্রমাণ পাওয়া যায়, ইব্রাহিম বাণিজ্যালয়, হোসেন অ্যান্ড ব্রাদার্স ও বলাকা এন্টারপ্রাইজ নামে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে।
পরবর্তীতে ভোক্তা অধিকার আইনে ডিমের দাম ১ টাকা বেশি নেওয়ায় দেলোয়ার এন্টারপ্রাইজকে ৩,০০০ টাকা, বেশি দামে ডিম বিক্রি ও মূল্য তালিকা না থাকায় ইব্রাহিম বাণিজ্যালয়, হোসেন অ্যান্ড ব্রাদার্স ও বলাকা এন্টারপ্রাইজকে ২,০০০ টাকা করে মোট ৬,০০০ টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন বেগমগঞ্জ পুলিশ ফাঁড়ির একদল সদস্য।