ঢাকামঙ্গলবার , ১৪ জুলাই ২০২৬
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে ২০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

নোয়াখালী জেলা প্রতিনিধি
জুলাই ১৪, ২০২৬ ১২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মশিউর রহমান প্রকাশ সুজন (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

পুলিশ জানায়, নোয়াখালী জেলার পুলিশ সুপারের নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি’র সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. হেলাল উদ্দিনের নেতৃত্বে ডিবির একটি দল সোমবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার পাবলিক হল অডিটোরিয়ামের সামনে অভিযান পরিচালনা করে।

এ সময় সন্দেহজনক গতিবিধির কারণে মো. মশিউর রহমান প্রকাশ সুজনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত সুজন বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গনিপুর (আকবর শেট বাড়ি) এলাকার মৃত আলী আকবরের ছেলে।

ডিবি পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।