
নোয়াখালীর সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ জানায়, নোয়াখালী পুলিশ সুপারের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির সার্বিক তত্ত্বাবধানে এসআই মোঃ ওসমান গনির নেতৃত্বে একটি দল মঙ্গলবার (৩০ জুন) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সোনাপুর এলাকার আজাদের দোকানের সামনে চেকপোস্ট পরিচালনা করে।
এ সময় সন্দেহভাজন হিসেবে মোঃ জাহাঙ্গীর আলম (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতার জাহাঙ্গীর আলমের বাড়ি নোয়াখালী সদর উপজেলার পূর্ব শুলুকিয়া এলাকায়।
পুলিশ আরও জানায়, উদ্ধার করা ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন (প্রশাসন ও অর্থ)।

