
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৫৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এ সময় মো. মামুন (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় ও ডিবির ওসি’র সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. মিনহাজুল আবেদীনের নেতৃত্বে একটি দল ৩০ জুন রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ উপজেলার ১০ নম্বর নরোত্তমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ছাতারপাইয়া এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে গনীপুর এলাকার বাসিন্দা মো. মামুনকে আটক করা হয়।
পরে তার দেখানো মতে বসতঘরের সামনে বালুর স্তূপের ভেতর থেকে লুকিয়ে রাখা ৫৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত বিদেশি মদ জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন (প্রশাসন ও অর্থ)।

