ঢাকামঙ্গলবার , ৩০ জুন ২০২৬
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

নোয়াখালী জেলা প্রতিনিধি
জুন ৩০, ২০২৬ ১১:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ দুইজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশ জানায়, সোমবার (২৯ জুন) রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সুবর্ণচর উপজেলার

হারিছ চৌধুরী বাজার জিরো পয়েন্ট সংলগ্ন শিপন স্বর্ণ শিল্পালয় জুয়েলার্সের সামনে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, মো. ইলিয়াছ হোসেন রিয়াজ (২৭) ও মো. রাকিব (২৬)।

তারা চরবাটা ইউনিয়নের চরমজিদ এলাকার বাসিন্দা।

ডিবি পুলিশের দাবি, গ্রেপ্তারের পর তাদের দেহ তল্লাশি করে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

নোয়াখালী পুলিশ সুপারের নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার ওসি’র সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানিয়েছেন, উদ্ধার হওয়া ইয়াবার ঘটনায় গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে চরজব্বর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।