ঢাকাবৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে আবাসিক হোটেল থেকে ১৪ যুবক-যুবতী আটক

নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
জুন ২৫, ২০২৬ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালীর চৌমুহনী বাজারে অবস্থিত তিনটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৪ যুবক-যুবতীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল হোটেলটিতে অভিযান পরিচালনা করে। এ সময় সেখান থেকে ১৪ জন যুবক-যুবতীকে  আটক করা হয়।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে ডিবি ও চৌমুহনী পুলিশ ফাঁড়ির যৌথ উদ্যোগে রাজ হোটেল, ঢাকা হোটেল এবং সেভেন স্টার হোটেলে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, নোয়াখালী বেগমগঞ্জ এলাকার শাহাদাত হোসেন সাকিব (২৪), রিয়াজ হোসেন (২৪),রহমত উল্যাহ রিয়াদ (৩৬), সদর উপজেলার মো: রিপন (২৩), সোনাইমুড়ী উপজেলার আকরাম (৩৪), নুসরাত জাহান (১৯), শারমিন আক্তার (২৫),সেনবাগ উপজেলার আকরাম হোসেন (২৯), কবিরহাট উপজেলার ইয়াছিন (৩০), ঢাকা জেলার তাসমিন আক্তার (২১), নরসিংদী জেলার শাহনাজ বেগম (৩৬), খাগড়াছড়ি জেলার, হাফেজা বেগম (২৩), লক্ষীপুর জেলার বিউটি আক্তার (২৫), ফেনী জেলার ময়না (২৫)।

নাম প্রকাশ অনিচ্ছুক একাধিক স্থানীয় ব্যক্তি জানান, দীর্ঘদিন থেকে এসব হোটেল গুলোতে দিনে -রাতে অসামাজিক কার্যকলাপ চলে আসছে।

এ বিষয়ে কেউ প্রতিবাদ করলে উল্টো তাদের বিরুদ্ধে হুমকি-ধমকি দিয়ে থাকে হোটেল কর্তৃপক্ষ। প্রশাসনের এমন অভিযানকে আমরা সাধুবাদ জানাই। আমরা প্রশাসনের কাছে আবেদন করব ভবিষ্যতে এই ধরনের অভিযান যেন অব্যাহত থাকে।

জানা যায়, আটক  ব্যক্তিদের মধ্যে কয়েকজন পেশাদার যৌনকর্মী ও তাদের খদ্দের। এছাড়া অবৈধ সম্পর্কের সূত্রে কয়েকজন নারী-পুরুষ সেখানে অবস্থান করছিলেন বলেও অভিযোগ রয়েছে।

এছাড়া আটক  ব্যক্তিদের মধ্যে এক নারী ও এক পুরুষ নিজেদের স্বামী-স্ত্রী বলে দাবি করেছেন।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আবাসিক হোটেলের আড়ালে দীর্ঘদিন ধরে চলা অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আমাদের এই অভিযান।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। অপরাধমুক্ত সমাজ গঠনে জেলা পুলিশের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।