
নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালী জেলার পুলিশ সুপারের নির্দেশনায় ও ডিবি পুলিশের তত্ত্বাবধানে এসআই অনুপ চক্রবর্তী সঙ্গীয় ফোর্স তাদের কে গ্ৰেফতার করে।
বুধবার (২৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার নোয়াখালী পৌরসভার মাইজদী এলাকার একটি আবাসিক হোটেলের কক্ষে অভিযান চালিয়ে তাদের গ্ৰেফতার করা হয়।
অভিযানে আবুল হোসেন (৪০) ও রোমান হোসেন (৩১) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
তারা উভয়েই নোয়াখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চন্দ্রপুর এলাকার বাসিন্দা।
পরে তাদের দেহ তল্লাশি করে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য উল্লেখযোগ্য বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

