
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালী জেলার পুলিশ সুপারের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. হেলাল উদ্দিন সঙ্গীয় ফোর্স তাকে গ্ৰেফতার করে।
মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৫টার দিকে বেগমগঞ্জ থানার চৌমুহনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের করিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্ৰেফতার করা হয়।
অভিযানকালে মো. জসিম উদ্দিনের ভাড়াটিয়ার বসতঘরে তল্লাশি চালিয়ে পান্না আক্তার (২৫) নামে এক নারীকে আটক করা হয়।
পরে মহিলা পুলিশের মাধ্যমে তার দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত পান্না আক্তার বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের চৌকিদার বাড়ি এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম বাবর এবং পিতার নাম রফিক।
ডিবি পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও অপরাধ দমনে জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

