ঢাকাসোমবার , ২২ জুন ২০২৬
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে ডিবির অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নোয়াখালী জেলা প্রতিনিধি
জুন ২২, ২০২৬ ৬:১০ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালীর সোনাইমুড়ীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ৮২ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালী জেলার পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবির ওসি’র সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. মাসুম রানার নেতৃত্বে একটি দল সোমবার (২২ জুন ২০২৬) দুপুর ১টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

অভিযানটি পরিচালিত হয় সোনাইমুড়ী উপজেলার ৯নং দেউটি ইউনিয়নের ১নং ওয়ার্ডের ডা. বদিয়া মিয়ার পুকুরপাড় এলাকায়।

এ সময় মাদক ব্যবসায়ী মো. আবদুস সাত্তার (৫৫)-কে আটক করা হয়। তিনি সোনাইমুড়ী উপজেলার ১০নং আমিশাপাড়া ইউনিয়নের পালপাড়া এলাকার বাসিন্দা।

পরে তার দেহ তল্লাশি করে ৮২ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।

পুলিশের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।