ঢাকাসোমবার , ২২ জুন ২০২৬
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালী ডিবির অভিযানে ৩৪৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নোয়াখালী জেলা প্রতিনিধি
জুন ২২, ২০২৬ ৪:০৮ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

ষনোয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান পরিচালনা করে ৩৪৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

এ সময় আরেক আসামি পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. মিনহাজুল আবেদিন সঙ্গীয় ফোর্সসহ

সোমবার (২২ জুন) ভোর ৩টার দিকে হাতিয়া উপজেলার ১নং হরণী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানে আবু তাহেরের বসতঘরে তল্লাশি চালিয়ে মো. শাখাওয়াত (২২) নামে এক যুবককে ৩৪৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

গ্রেপ্তারকৃত শাখাওয়াত ইসলামপুর এলাকার আবু তাহেরের ছেলে। তবে অভিযানের সময় অপর আসামি মো. সাঈদ উদ্দিন (৩০) পালিয়ে যায়।

ডিবি পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক দুই আসামির বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ এর অধীনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হাতিয়া থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।