ঢাকাসোমবার , ৮ জুন ২০২৬
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে ৩টি বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
জুন ৮, ২০২৬ ৮:৫৯ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালীর বেগমগঞ্জে পুলিশের চেকপোস্টে ৩টি বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন এবং একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

 

সোমবার (৮ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেগমগঞ্জ উপজেলার বাংলা বাজার থেকে গোপালপুর গামী সড়কের গোপালপুর ব্রিজ সংলগ্ন এলাকায় স্থাপিত চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।

 

পুলিশ জানায়, সন্দেহজনক ভাবে চলাচলকারী একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হলে আরোহী মো. রাহিম (২১) এর কাছ থেকে ৩টি বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ সময় ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

গ্রেপ্তার রাহিম বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তবাগ (ভূঁইয়া বাড়ি) এলাকার বাসিন্দা। তিনি জসিম উদ্দিন ও জান্নাতুল ফেরদৌসের ছেলে।

বেগমগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি উদ্ধার হওয়া অস্ত্রগুলোর উৎস এবং এর সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা চক্র জড়িত আছে কি না, সে বিষয়ে তদন্ত চলছে।

এ বিষয়ে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অস্ত্রগুলোর উৎস শনাক্ত করতে বিস্তারিত তদন্ত অব্যাহত রয়েছে।