
নোয়াখালীর কবিরহাটে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (১০ মে) রাত সাড়ে ৯টার দিকে কবিরহাট পৌরসভার পূর্ব ঘোষবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত, সাদিকুল বাহার শামীম (৩২), কবিরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ফতেহজঙ্গপুর এলাকার আবুল খায়েরের ছেলে।
পুলিশ জানায়, নোয়াখালী জেলার পুলিশ সুপারের নির্দেশনায় ও জেলা গোয়েন্দা পুলিশের তত্ত্বাবধানে এস,আই মো. হেলাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় শামীমের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।
ডিবি পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় কবিরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

