ঢাকারবিবার , ১০ মে ২০২৬
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

বোনের সন্তানের পিতা আপন ভাই : ডিএনএ পরীক্ষায় রহস্য উদঘাটন

নিউজ ডেস্ক
মে ১০, ২০২৬ ২:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

Spread the love

ফেনীর পরশুরামে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায়
অবশেষে ডিএনএ পরীক্ষার মাধ্যমে নির্দোষ প্রমাণিত হয়েছেন মসজিদের ইমাম মোজাফফর আহমদ (২৫)।

তদন্তে বেরিয়ে এসেছে, ওই কিশোরীর ভূমিষ্ঠ হওয়া সন্তানের প্রকৃত পিতা তার
আপন বড় ভাই। মূলত ঘটনা আড়াল করতে পরিকল্পিতভাবে ইমামকে এই মামলায় ফাঁসানো হয়েছিল বলে পুলিশ নিশ্চিত করেছে।

জানা গেছে, ২০২৪ সালের ২৪ নভেম্বর পরশুরামের এক কিশোরীর (১৪) মা বাদী হয়ে স্থানীয় মসজিদের ইমাম ও মোক্তব শিক্ষক মোজাফ্ফর আহমদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন।

ওই কিশোরী সন্তান প্রসব করার পর পরিবারের পক্ষ থেকে এই অভিযোগ তোলা হয়।

মামলায় অভিযোগ করা হয়, ৫ বছর আগে মোক্তবে পড়ার সময় থেকেই শিক্ষক তাকে নির্যাতন করেছেন।

এই ঘটনায় মোজাফফর আহমদকে গ্রেপ্তার করা হলে তিনি ৩২ দিন কারাভোগ করে জামিনে মুক্তি পান।

মামলার তদন্তের শুরুতে সিআইডির ফরেনসিক ল্যাবরেটরিতে পরীক্ষার পর
মোজাফফরের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

পরবর্তীতে পুলিশি জিজ্ঞাসাবাদে ওই কিশোরী স্বীকার করে যে, তার আপন বড় ভাই (২২) তাকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছিল।

বিষয়টি গোপন রাখতে এবং লোকলজ্জার ভয়ে পরিবারের সদস্যরা নির্দোষ ইমামকে অভিযুক্ত করেন।

এরপর ২০২৫ সালের মে মাসে কিশোরীর ভাইকে গ্রেপ্তার করা
হলে তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

আদালতের নির্দেশে কিশোরী, তার শিশু কন্যা এবং অভিযুক্ত বড় ভাইয়ের ”ডিএনএ’ পরীক্ষা করা হয়।

২০২৫ সালের ৯ আগস্ট প্রকাশিত প্রতিবেদনে নিশ্চিত করা হয় যে, শিশুটির জৈবিক পিতার ডিএনএ-র সঙ্গে কিশোরীর ভাইয়ের ‘ডিএনএ” ৯৯.৯৯ শতাংশ মিলেছে।

প্রতিবেদনে স্পষ্ট জানানো হয়, আগে কারাভোগ করা ইমাম মোজাফফর আহমদ এই সন্তানের পিতা নন ।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক শরীফ হোসেন জানান, ধর্ষণের অভিযোগে মোজাফফর আহমদের কোনো সম্পৃক্ততা না পাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।

অপরদিকে, কিশোরীর ভাইয়ের বিরুদ্ধে একই ধারায় অভিযোগপত্র দেওয়া হয়েছে।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম জানান, ডিএনএ পরীক্ষার মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটিত হয়েছে এবং নিরপরাধ ব্যক্তিকে মামলা থেকে মুক্তি দিয়ে প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনা হয়েছে।