ঢাকাবৃহস্পতিবার , ৭ মে ২০২৬
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা, শিক্ষক গ্রেপ্তার

নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
মে ৭, ২০২৬ ৯:৪৮ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালীর সুবর্ণচরে মাদরাসা ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত প্রধান শিক্ষক মুফতি আবুল খায়ের কে গ্রেপ্তার করেছে পুলিশ । বৃহস্পতিবার (৭ মে) দুপুরে জেলা শহর মাইজদী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আবুল খায়ের (৩৫) সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্য বাগ্যা গ্রামের আবুল বারেকের ছেলে। তিনি স্থানীয় দারুল আরকাম ইসলামিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে কর্মরত।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদি হয়ে চরজব্বার থানায় আবুল খায়েরের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে মামলা দায়ের করেন। পরে ভুক্তভোগী শিক্ষার্থী নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২২ ধারায় জবানবন্দি দেন। জবানবন্দির ভিত্তিতে আদালত অভিযুক্তকে হাজির করার নির্দেশ দেন।

এদিকে, মামলাকে কেন্দ্র করে গত ১৮ এপ্রিল ভুক্তভোগী ছাত্রীর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে ভুক্তভোগীর মা বাদি হয়ে চরজব্বার থানায় আরও  একটি মামলা দায়ের করেন।

ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত ১৮ এপ্রিল রাতে একই এলাকার নিজাম উদ্দিন জাহাঙ্গীর (৫২) নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় জেলা শহর মাইজদী থেকে আবুল খায়েরকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা মামলার একমাত্র আসামি এবং শিক্ষার্থীর বাড়িতে হামলার ঘটনায় এজাহারভুক্ত আসামি। শুক্রবার সকালে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।