
নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় এবং ওসি, ডিবির সার্বিক তত্ত্বাবধানে এসআই মোঃ হেলাল উদ্দিনের নেতৃত্বে একটি দল সোমবার (৪ মে) ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী পৌরসভার লক্ষীনারায়ণ পুরের ৩ নং ওয়ার্ডের মেসার্স আব্দুল হক পেট্রোল পাম্পের সামনে অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় বাঁধন পরিবহনে তল্লাশি চালিয়ে মাদক ব্যবসায়ী আফসার উদ্দিন (৩২) কে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে জিন্স প্যান্টের বাম পকেট থেকে কালো কসটেপে মোড়ানো একটি চিপসের প্যাকেটের ভেতর থেকে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বাড়ী কক্সবাজার জেলায়।
আটককৃত আসামির বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

