ঢাকারবিবার , ২৬ এপ্রিল ২০২৬
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে ডিবির অভিযানে ৩ জুয়াড়ী গ্রেফতার

নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
এপ্রিল ২৬, ২০২৬ ৬:১২ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ৩ জনকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৬২,৮৫০ টাকা জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মহব্বতপুর এলাকার কালিতারা বাজারে একটি মাছ বিক্রির ঘরে অভিযান পরিচালনা করা হয়।

সেখানে প্রকাশ্যে জুয়ার আসর বসিয়ে নগদ টাকায় জুয়া খেলার সময় তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, দেলোয়ার হোসেন শিপন (৪০), আতিকুর রহমান টিপু (৪০) এবং জালাল উদ্দিন (৬০)। তারা সবাই নোয়াখালী জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

নোয়াখালীর পুলিশ সুপার টি, এম, মোশাররফ হোসেনের নির্দেশনায় এবং ডিবির ওসির তত্ত্বাবধানে এসআই মো. জাকির হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় জুয়া আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।