ঢাকারবিবার , ১৯ এপ্রিল ২০২৬
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

শ্লীলতাহানির মামলার জেরে বাদীনির বাড়িতে হামলা

নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
এপ্রিল ১৯, ২০২৬ ১০:৪৭ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় শ্লীলতাহানির অভিযোগে এক মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়েরকে কেন্দ্র করে ভুক্তভোগী ছাত্রীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভিডিও ফুটেজের ভিত্তিতে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারকৃতকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মধ্যবাগ্যা গ্রামের আবুল হাশেমের ছেলে নিজাম উদ্দিন জাহাঙ্গীর (৫২)।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৮ এপ্রিল) রাতে ভুক্তভোগীর মা হামলার ঘটনায় অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ পর্যালোচনা করে পুলিশ নিজাম উদ্দিন জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে।

এর আগে একইদিন দুপুরে হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ঘটনাটি ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

প্রায় ৫ মিনিট ২২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, লাঠিসোঁটা নিয়ে একদল ব্যক্তি ছাত্রীর বাড়িতে হামলা চালাচ্ছে। এ সময় পরিবারের সদস্যদের কান্নাকাটি করতে দেখা যায়। হামলাকারীরা মামলাটি তুলে নেওয়ার জন্য ভুক্তভোগী পরিবারকে হুমকি-ধমকি দেয়, যাহা ভিডিওতে প্রতীয়মান হয়।

এ বিষয়ে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, মামলার খবর ছড়িয়ে পড়ার পর উত্তেজিত জনতা ওই ছাত্রীর বাড়িতে হামলা চালায়। অভিযোগ দায়েরের পর ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।